Saturday, March 14, 2026

কিং কোহলির প্রত‍্যাবর্তন, অজিদের বিরুদ্ধে ‘বিরাট’ ব‍্যাটে শতরান কোহলির

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আহমেদাবাদে ঘটল রাজকীয় প্রত‍্যাবর্তন। প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাট কিং কোহলির। রবিবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম‍্যাচে শতরান করলেন বিরাট। অজিদের পাহাড় সমান রানের জবাবে বিরাট জবাব দিলেন কোহলি ব‍্যাটে। সীমিত ওভারের ক্রিকেটে শতরানের খরা কাটিয়েছিলেন গত বছর শেষের দিকেই। আর এবার টেস্ট ক্রিকেটেও সেই অপেক্ষা মিটল। এদিন অজিদের বিরুদ্ধে শতরান করলেন। শতরান করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন বিরাট। টেস্ট ক্রিকেটে ২৮তম শতরান কোহলির।

বিরাট কোহলির ব্যাট থেকে শেষ টেস্টে শতরান এসেছিল ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে। তারপর আর বিরাটের ব‍্যাট থেকে শতরানের দেখা পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অপেক্ষা।এই সাড়ে তিন বছরে বিরাটের সঙ্গী ছিল শুধুই ব্যর্থতা। যার জেরে বিরাটকে সমালোচনাও শুনতে হয়েছিল। এমনকি দল থেকে বাদ দেওয়ার কথাও তুলেছিলেন কোন কোন মহল। কিন্তু নিজের পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার জবাব দেওয়া শুরু করেছিলেন গত বছর থেকেই। সীমিত ওভারে শতরান আসে গতবছরই। আর এদিন আহমেদাবাদে অজিদের বিরুদ্ধে ঝকঝকে শতরানের ইনিংস খেললেন।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:চতুর্থ টেস্ট চলাকালীন বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে ব‍্যাট করতে নামতে পারলেন না শ্রেয়স

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...