Tuesday, May 5, 2026

খু*ন নয়! সতীশের মৃ*ত্যুর আসল কারণ সামনে আনলেন বলি অভিনেতার স্ত্রী

Date:

Share post:

হৃদরোগে নয়, ১৫ কোটির জন্য খুন করা হয়েছে বলিউড অভিনেতা সতীশ কৌশিককে। কৌতুকাভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে এমনই শোরগোল উঠেছিল। দিল্লিনিবাসী ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী হত্যা করেছেন সতীশকে। ১৫ কোটি টাকা লেনদেনের প্রসঙ্গও উঠে এসেছিল। বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ।তবে সেসব অভিযোগ উড়িয়ে দিলেন সতীশের স্ত্রী শশী কৌশিক।


আরও পড়ুন:৩৪ বছর পর ‘নোটিশ’ পেলেন রাম-সীতা ! চমকে উঠল বিনো দুনিয়া
কী বললেন তিনি?
মৃত বলি অভিনেতার স্ত্রী শুরুতে চুপ করে থাকলেও শোক সামলে তিনি বলেন, ব্যবসায়ী বিকাশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সতীশ কৌশিকের । এমন কোনও টাকার লেনদেন হয়নি তাঁদের মধ্যে। শশীর মতে বিকাশের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন।

হোলি উৎসবের একটি পার্টিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিনেতা সতীশ। সেখানেই বন্ধুর বাড়িতে অভিনেতার আকস্মিক মৃত্যু হয়। শশীর কথায়, “বিকাশ কোনও ভাবেই এই ঘটনার জন্য দায়ী নন। ওঁরা দু’জন খুব ভাল বন্ধু ছিলেন। কখনও বিবাদে জড়িয়ে পড়েননি।”

শশীর দাবি, ব্যবসায়ী বিকাশ নিজেই ধনী, সতীশের কাছ থেকে তাঁর অর্থের প্রয়োজন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, হৃদযন্ত্রের ৯৮ শতাংশ ব্লকেজ ছিল সতীশের। রক্তে শর্করার মাত্রাও বেশি ছিল। তবে শরীরে কোনও ড্রাগের নমুনা পাওয়া যায়নি।

 

 

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...