Friday, May 15, 2026

শ্রেয়াসের চোট নিয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

পিঠের চোটের কারণে আহমেদাবাদ টেস্ট খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। জানা যাচ্ছে, শ্রেয়াসের চোটের যা অবস্থা, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের পাশাপাশি আইপিএলেও অনিশ্চিত হয়ে পরেছেন ভারতের তারকা এই ব‍্যাটার। শ্রেয়াসের চোটের অবস্থা যে ভালো নয়, তা আরও একবার বোঝা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার কথাতেই। রোহিতের কথায় শ্রেয়াসের চোটের অবস্থা মোটেও ভাল নয়। তবে কবে শ্রেয়াস আবার মাঠে খেলতে পারবেন, তা নিশ্চিত করেননি রোহিত।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” শ্রেয়াসের ব্যাপারটাকে দুর্ভাগ্যজনকই বলব। খুব খারাপ লাগছে ওর কথা ভেবে। ব্যাট করার জন্য সারাদিন অপেক্ষা করতে হল। তারপরে যখন ব্যাট করার সময় এল, তখন পিঠের ব্যথায় কাবু হয়ে পড়ল। ওকে হাসপাতালে পাঠিয়ে স্ক্যান করা হয়েছে। সঠিক জানি না যে স্ক্যানের রিপোর্টে কী আছে। তবে এ টুকু জানি, ও ভাল নেই। তার জন্যেই আমাদের সঙ্গে উৎসবও করতে পারেনি ও।”

আইপিএলে কি খেলতে পারবেন শ্রেয়াস? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, “জানি না ফিরে আসতে কত দিন সময় লাগবে শ্রেয়াসের। চোট পাওয়ার পর ওকে দেখে ভাল লাগছিল না। আশা করি দ্রুত সুস্থ হয়ে ও মাঠে ফিরবে।”

পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়াস। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাব করছিলেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি বোর্ড। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই নামানো হয় শ্রেয়সকে। তবে চতুর্থ টেস্টে ফের পিঠের ব‍্যাথায় কাবু হয়ে যান শ্রেয়াস।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, ম‍্যাচের সেরা হয়ে কী বললেন বিরাট?

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...