Thursday, May 14, 2026

দেশীয় ক্ষেপণা*স্ত্রের সফল উৎক্ষেপণ, শক্তি বাড়ল ভারতীয় সেনার

Date:

Share post:

শক্তি বাড়ছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর। দেশীয় প্রযুক্তিতে একের পর অস্ত্রের সফল উৎক্ষেপণ করে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। সেই তালিকায় এবার যুক্ত হল ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (VS-HORADS)- এর নাম। ওড়িশার চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে (Chandipur off the coast of Odisha) বুধবার এই দেশীয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল।

যত সময় যাচ্ছে ততই নিজেদের প্রতিরক্ষা অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করছে ভারত। চলতি মাসেই দূরপাল্লার ব্রহ্মস (BrahMos Missile) ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে নৌসেনা (Indian Navy)। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হেনেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। এবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাতেও সফল DRDO। জানা যাচ্ছে শত্রপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এই ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (VS-HORADS)। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রের ওজন কম হওয়ায় এটি বহন করতে এবং ছুড়তে একাধিক সেনার প্রয়োজন হবে না বলেই নিশ্চিত হওয়া গেছে।VS-HORADS-এর সফল পরীক্ষার পর ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...