Saturday, May 16, 2026

Puri: পুরীর জগন্নাথ মন্দিরে হুড়োহুড়ি! অসুস্থ-আ*হত একাধিক

Date:

Share post:

ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল পুরীর জগন্নাথ মন্দিরে। বুধবার সকালে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। মানুষের হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কয়েকজন ভক্ত জখম হয়েছেন। কয়েকজন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে মন্দিরের পূর্ব এবং পশ্চিম দিকের দু’টি গেট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু সর্বত্রই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

বিভিন্ন বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পুরীতে ভক্ত সমাগম এমনিতেই বেড়েছে। বুধবার সকালে মন্দির চত্বরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। পুলিশ থাকলেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পুলিশের দাবি, বুধবার ছিল ফাল্গুন মাসের সংক্রান্তি। এদিন সংক্রান্তি উপলক্ষে ভক্তদের সমাগম অনেকটাই বেশি ছিল। কয়েকজন পুণ্যার্থী জানিয়েছেন, এদিন সকালে পুলিশ কর্মীরা ভিড় সামলানোর পরিবর্তে নিজেদের মধ্যে গল্পগুজব করতেই ব্যস্ত ছিলেন। তাতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন- রিং রোডের মাধ্যমে জুড়বে দক্ষিণবঙ্গ, হবে তৃতীয় হুগলি সেতু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...