Wednesday, June 3, 2026

ফের ম*রণোত্তর অঙ্গদানের সাক্ষী তিলোত্তমা, নবঅঙ্গে জীবন পেলেন প্রবীণ-প্রবীণা

Date:

Share post:

ফের মরণোত্তর অঙ্গদানের (Organ Donation) সাক্ষী শহর কলকাতা (Kolkata)। জানা গিয়েছে, ৪৯ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গে নতুন জীবন ফিরে পেলেন আরও দু’জন। বুধবার অঙ্গ প্রতিস্থাপনের পরে রোগীরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গত ১২ মার্চ রবিবার লেক টাউনের (Lake Town) বাসিন্দা সঞ্জীব তাঁতিয়া পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান। তড়িঘড়ি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চিকিৎসকরা বুঝতে পারেন পরিস্থিতি বেগতিক। ধীরে ধীরে ব্রেন ডেথের (Brain Death) দিকে এগোচ্ছেন সঞ্জীব।

আর ব্রেন ডেথ নিশ্চিত বুঝেই অঙ্গদানের বিষয়ে সঞ্জীবের পরিবারকে বোঝাতে শুরু করেন চিকিৎসকরা। এরপরই সঞ্জীবের স্ত্রী সঙ্গীতা এবং দুই ছেলে মরণোত্তর অঙ্গদানে রাজি হন। আর সেই মতো শুরু হয় তোড়জোড়। এরপরই রিজিওনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন-র (Regional Organ and Tissue Transplant Organisation) মাধ্যমে গ্রহীতার খোঁজ শুরু হয়। ঠিক হয় যকৃৎ (Liver), হার্ট (Heart) এবং দু’টি কিডনি (Kideny) প্রতিস্থাপন (Transplant) করা হবে। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, সঞ্জীবের দু’টি কিডনির কোনওটিই প্রতিস্থাপনযোগ্য নয়। আর তখনই কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) যকৃতের সমস্যা নিয়ে চিকিৎসাধীন মণিপুরের বছর ৫৯-এর এক প্রৌঢ়া। তাঁর শরীরে সঞ্জীবের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। অন্যদিকে, আর এন টেগোর (R N Tagore) হাসপাতালে ৫২ বছরের এক প্রৌঢ়ের শরীরে প্রতিস্থাপিত হয়েছে হৃৎপিণ্ড। তবে অ্যাপোলো থেকে দক্ষিণ কলকাতার আর এন টেগোরে হার্ট পৌঁছে দিতে গ্রিন করিডরের (Green Corridor) ব্যবস্থা করে পুলিশ। এরপরই শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ।

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...