Thursday, May 14, 2026

ফের সারপ্রাইজ ভিজিট, এবার প্রশাসনিক দফতরে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী !

Date:

Share post:

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারে ব্যস্ত নবান্ন (Nabanna)। কাজকর্ম সব ঠিকঠাক হচ্ছে কিনা তা জানতে আছেন তাই বারো তলায় সটান হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সারপ্রাইজ ভিজিট করেছিলেন স্বরাষ্ট্র দফতরে। লক্ষ্মীবারে মমতার প্রবেশ অর্থ দফতরের ( Finance Department) অফিসে। আচমকা মুখ্যমন্ত্রীকে (CM) দেখে থমকে যান কর্মীরা।

নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর নিজের অফিস। প্রশাসনিক কাজকর্ম ঠিক মতো হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ বুধবার স্বরাষ্ট্র দফতরের অফিসে সারপ্রাইজ ভিজিট করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরেও সেই একই রুটিন ফলো করলেন তবে এবার লিফট থামল ১২ তলায় । আচমকা লিফট থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নামতে দেখে অবাক হয়ে যান অনেকেই। নবান্ন সূত্রের খবর, এদিন অর্থ দফতরের সচিবের ঘরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে বেরিয়ে ওই তলার ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ঘুরে দেখেন।পরিদর্শনের পর অর্থ সচিবকে সঙ্গে নিয়ে নবান্নের ১৪ তলায় যান তিনি। তবে কী কারণে এদিন সারপ্রাইজ ভিজিট তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...