Saturday, March 14, 2026

বনির পথেই সোমা, গ্রে*ফতারি এড়াতে ৫৫ লক্ষ টাকা ফেরালেন কুন্তল ‘ঘ*নিষ্ট’

Date:

Share post:

বনি সেনগুপ্তের পর সোমা চক্রবর্তী। কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরালেন কুন্তল ‘ঘনিষ্ট’ সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রের খবর, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন তিনি। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:গ্রে*ফতারি এড়াতে কুন্তলের ৪০ লক্ষ টাকা ফেরৎ দিতে বাধ্য হলেন বনি

জানা গিয়েছে, কুন্তলের অ্যাকাউন্ট থেকে যে টাকা লেনদেন হয়েছিল, তার মধ্যে এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বনি সেনগুপ্ত ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। এ বার টাকা ফেরত দিলেন সোমাও। সেই অ্যাকাউন্ট দু’টি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে কুন্তলের ১০টি অ্যাকাউন্টও।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে কুন্তলের গ্রেফতারির পর থেকেই কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় গিয়েছে তা খুঁজে দেখতে গিয়ে ব্যবসায়ী সোমার নাম পায় ইডি। তদন্তকারীদের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ লক্ষ টাকা গিয়েছে সোমার অ্যাকাউন্টে।সেই ধার নেওয়া টাকাই ইডিকে ফেরালেন সোমা।

 

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...