Thursday, May 14, 2026

দিল্লিতে ফের নৃ*শংস খুন, পলিথিনের ব্যাগে উ*দ্ধার মহিলার টুকরো টুকরো দেহ !

Date:

Share post:

দিল্লিতে ফের নৃশংস খুন।এবার উদ্ধার হল পলিথিনের ব্যাগে বস্তাবন্দি মহিলার খণ্ড খণ্ড মৃতদেহ। এ যেন গত বছরের শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের অ্যাকশন রিপ্লে।দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরাইকালে খান মেট্রো স্টেশনের নির্মাণকাজ চলাকালীন শ্রমিকরা হঠাৎই দুর্গন্ধ পান। খোঁজাখুঁজি করতেই নির্মাণ এলাকায় পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। এর পরই স্থানীয় থানায় খবর দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথা ওই পলিথিনের ব্যাগের মধ্যে ছিল। এছাড়াও ব্যাগ থেকে তাঁর একাধিক দেহাংশ উদ্ধার হয়। পাওয়া গিয়েছে মাথার খুলির অংশ, কাটা হাত, আঙুল ও নিতম্বের অংশ।

মৃতদেহ উদ্ধারের পর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে উঠেপড়ে লেগেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। তখনই শরীর থেকে ধড় আলাদা করা হয়েছিল। খুনের সময় নিহতের উপর অত্যাচার চালানো হয়েছিল বলেও মনে করছেন অন্যত্র খুন করে মৃতদেহ মেট্রোর নির্মাণ প্রকল্পে ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান পুলিশের।

প্রসঙ্গত, গত সপ্তাহেই মা-কে খুনের পর মৃতদেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ ওঠে এক যুবতীর বিরুদ্ধে। সেই ঘটনাতেও মৃতদেহ উদ্ধারে গিয়ে চোখ কপালে উঠেছিল মুম্বই পুলিশের।গত ১৫ মার্চ বাণিজ্যনগরীর লালবাগ এলাকার ইব্রাহিম কাসাম বিল্ডিং থেকে বছর ৫৫-র বীণা প্রকাশ জৈনের মৃতদেহ উদ্ধার হয়। নিহতের মেয়ের আলমারিতে একটি প্লাস্টিকে মোড়া ব্যাগের মধ্যে মেলে তাঁর মাথা।এছাড়াও বাড়ির শৌচাগারের জলের ড্রামে লুকানো ছিল বীণার খণ্ডিত দেহাংশ। ওই হত্যাকাণ্ডে নিহতের ২৩ বছরের মেয়ে রিপল জৈনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

গত বছর শ্রদ্ধা ওয়ালকার নামে এক তরুণীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশ। সেই ঘটনায় তাঁর লিভ-ইন পার্টনার আফতাব পুনেওয়ালাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জানুয়ারিতেই আফতাবের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...