Saturday, March 14, 2026

হাওড়া স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত আমতা লোকাল!

Date:

Share post:

হাওড়া স্টেশন ঢোকার মুখে বিপত্তি। লাইনচ্যুত হয়ে পড়ে আমতা-হাওড়া লোকাল। রবিবার সকাল ৯টা নাগাদ ৪৫ মিনিট এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া থেকে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয় বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় রেল।তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


আরও পড়ুন:দিল্লিতে ফের নৃ*শংস খুন, পলিথিনের ব্যাগে উ*দ্ধার মহিলার টুকরো টুকরো দেহ !

রেল সূত্রে খবর, এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। হাওড়া আমতা লোকাল ১৯ নম্বর স্টেশনে প্রবেশ করার আগে একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ART ভ্যান। লাইনচ্যুত কামরাটিকে ট্র্যাকে তোলা হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যাত্রীরা সুরক্ষিত আছেন বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, গত মাসের ২৩ ফেব্রুয়ারিও লাইনচ্যুত হয়েছিল হাওড়া আমতা লোকাল। মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায় তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়

 

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...