Tuesday, March 3, 2026

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েই পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন প্রীতম

Date:

Share post:

শনিবার রাতে ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ট্রফি নিয়ে রবিবার শহরে ফেরে বাগান ব্রিগেড। ট্রফির জয়ের পর উৎসবের আমেজে সবুজ মেরুন শিবির। তবে এই জয়ের আনন্দে ভেসে যেতে রাজি নন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। শহরে পা দিয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতম বলেন,” ট্রফি জিতে সত‍্যি ভালো লাগছে। তবে এখন আমাদের পরবর্তী লক্ষ‍্য সুপার কাপ। আমরা সুপার কাপের জন‍্য এবার নিজেদের তৈরি করব।”

এদিন মোহনবাগানকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিল হাজার হাজার সমর্থক। সমর্থকদের এই ভালোবাসায় আপ্লুত প্রীতম। তিনি বলেন,” খুব ভালো লাগছে সমর্থকদের এরকম ভালোবাসায়। এটাই আশা করছিলাম। তবে বাইরে থেকে যেই ফুটবলাররা এসেছে তারা জানত না। ওরাও দেখে খুব খুশি। আমি সমর্থকদের এটাই বলবো তোমরা এরকমভাবেই পাশে থেকো।”

আরও পড়ুন:পরবর্তী মরশুমে কোচ জুয়ানেই ভরসা বাগানের


 

spot_img

Related articles

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...