Saturday, April 18, 2026

‘ওপো’ ফোনের এক কর্তা ১৯ কোটি টাকা আইটিসি জালিয়াতিতে গ্রেফতার

Date:

Share post:

চিনা স্মার্ট ফোন নির্মাতা এক কর্তাকে ১৯ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মুম্বই জোনের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) কমিশনারেট বুধবার মহারাষ্ট্রের থানে থেকে চিনা স্মার্টফোন নির্মাতা ওপোর একজন সিনিয়র কর্তা মহেন্দ্র কুমার রাওয়াতকে গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে অভিযোগ, জাল চালানের মাধ্যমে তিনি ১৯ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট দেখিয়েছেন।

ওপ্পো মোবাইলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ওই কর্তাকে স্থানীয় আদালতে হাজির করানো হয়েছিল। সিজিএসটি ভিওয়ান্ডি কমিশনারেট এক বিবৃতিতে জানিয়েছে, আদালত তাকে ৩ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে,  তদন্তের সময় সংগৃহীত  প্রমাণের ভিত্তিতে  তাকে একই আইনের ১৩২ ধারা লঙ্ঘনের জন্য CGST আইন, ২০১৭ এর ধারা ৬৯ এর অধীনে গ্রেফতারর করে।

Oppo Mobiles India-র সরঞ্জাম সরবরাহকারী সংস্থা M/S Gain Hero India Private Limited- এর ঠিকানাও অস্তিত্বহীন বলে দেখা গেছে। এই বিষয়ে,ওই লেনদেনের জন্য 16টি ই-ওয়ে বিল যাচাই করা হয়েছে এবং সেগুলি সবকটি জাল বলে প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, সিজিএসটি ভিওয়ান্ডি কমিশনারেট গত ১৮ মাসে এই একই ধরনের অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেথছে।ওপো কোম্পানির ধৃত কর্তা জেরায় তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে সিজিএসটি।

 

 

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...