Friday, May 15, 2026

একদিনে দেড় হাজারের বেশি সং*ক্রমণ, স্বমহিমায় কামব্যাক কো*ভিডের !

Date:

Share post:

দেশের নয়া মাথাব্যথার কারণ কো*ভিড ১৯ । ঠিক তিন বছরের মাথায় আবার স্বমহিমায় কামব্যাক করল কো*ভিড ১৯ ভাই*রাস। চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health professionals) কপালে। গত ১৪৬ দিনের সর্বোচ্চ সংক্রমণের হিসেব মিলল গত ২৪ ঘণ্টাতেই। স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) রিপোর্ট অনুযায়ী, দেশে গত একদিনে কো*ভিড (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১৫৯০ জন।

লাফিয়ে বাড়ছে সংক্রমনের দাপট। টেস্টিং ও টিকাকরণ পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এলেও , গত কয়েক দিন ধরে নতুন ধরে চিন্তা বাড়াচ্ছে কোভিড পরিসংখ্যান।বর্তমানে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা বেড়ে হল ৮৬০১। দেশের মোট সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৮৩২ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। বাড়ছে মৃ*ত্যুর সংখ্যাও, গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের তিনজনের মৃ*ত্যু হয়েছে। কর্ণাটক, রাজস্থান ও উত্তরাখণ্ডেও একজন করে কো*ভিডের বলি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে জানানো হয়েছিল, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট XBB.1.16 বর্তমানে দাপট দেখাচ্ছে। যদিও সার্বিক সুস্থতার হার প্রায় ৯৮.৭৯ শতাংশ। তবে বিষয়টিকে হালকা ভাবে নিতে চায়না স্বাস্থ্য মন্ত্রক। তাই দ্রুত টেস্টিং এর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...