Saturday, June 6, 2026

রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর: নেতাজি ভবন ঘুরে জোড়াসাঁকোয় দ্রৌপদী, সঙ্গে রাজ্যপাল-মন্ত্রীরা

Date:

Share post:

দুদিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সোমবার বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়।

কলকাতা বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির কপ্টার নামে রেসকোর্সে। সেখানে দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। সেখানেও ছিলেন বীরবাহা হাঁসদা।

রেসকোর্স থেকে নেতাজি ভবনে যান রাষ্ট্রপতি। নেতাজির বাসভবন ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নেতাজির ব্যবহৃত জিনিস, গাড়ি রাষ্ট্রপতিকে দেখানো হয়।

নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো জোড়াসাঁকোয় পৌঁছন রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন পরিদর্শন করেন। ঠাকুরবাড়ি চত্বর ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ অন্যান্যরা।

সেখান থেকে রাজভবনে গিয়েছেন রাষ্ট্রপতি। শেখানেই মধ্যাহ্নভোজ সেরে বিশ্রাম নেবে দ্রৌপদী মুর্মু। বিকেলে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার যাবেন বেলুড়মঠ ও সেখান থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...