Sunday, March 15, 2026

বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! কতটা খুশি সরকারি চাকুরিজীবীরা?

Date:

Share post:

সামান্য হলেও বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।দুদিনের বৈঠকের দ্বিতীয় দিনে অর্থ্যাৎ মঙ্গলবার চলতি অর্থবর্ষের সুদ ঘোষণা করা হয়।বলা হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে ইপিএফে। যা গত অর্থবর্ষের চেয়ে সামান্য বেশি। গত বছর মার্চে ইপিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন:আদানি বিতর্কের মাঝেই প্রভিডেন্ট ফান্ডের বৈঠক! বাড়বে কী সুদের হার?

যদিও গত বছর অনেকটাই কমে গিয়েছিল ইপিএফের সুদের হার। তারপরই চাকুরিজীবীদের ক্ষোভের সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় সরকারকে। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। তার পর এ বছর সুদের হার কিছুটা বৃদ্ধি করা হবে বলেই আশা করেছিলেন পিএফের প্রায় ৬ কোটি সদস্য। সুদ আগের চেয়ে বাড়ানো হলেও কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।
সোমবার থেকে নয়া দিল্লিতে শুরু হয়েছে কর্মী পিএফ সংস্থার (ইপিএফও) অছি পরিষদের দু’দিনব্যাপী বৈঠক। মঙ্গলবার সেই বৈঠকে পিএফের সুদের হার নিয়ে আলোচনার পর ঘোষণা করা হল নতুন সুদের হার।


প্রসঙ্গত, কর্মী সংগঠনের তরফে আগেই জানানো হয়েছিল, মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে পিএফের সুদ বৃদ্ধির দাবি তুলে ধরেন তাঁরা। তবে কেন্দ্র সেই দাবি মানবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

 

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...