Saturday, May 16, 2026

Weather Update : রেকর্ড গরম পড়বে দেশে, স*তর্ক করল মৌসম ভবন!

Date:

Share post:

চৈত্রের শেষে দফায় দফায় কালবৈশাখীর (Thunderstrom) আশায় বঙ্গবাসী, কিন্তু সেই সুখ স্থায়ী হবে না বেশিদিন। মৌসম ভবনের (IMD) কথা শুনেই ঘর্মাক্ত হতে চলেছেন দেশবাসী। এপ্রিল থেকে জুলাই (April to July) পর্যন্ত এতটাই চড়তে শুরু করবে পারদ যে কাঠফাটা রোদে বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠবে বলে আশ*ঙ্কা হাওয়া কর্তাদের।

তীব্র তাপপ্রবাহে (Heat Wave) পুড়তে চলেছে চলতি বছর। ফেব্রয়ারিতেই যে করুণ দশা হয়েছিল তাতেই কিছুটা আঁচ মিলেছিল। উষ্ণতম প্রেম দিবসের পর গরমের মধ্যেই রঙের উৎসব মিটেছে। কিন্তু সামনে বড় বিপদ! বৈশাখ থেকেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকেই তার আঁচ মিলবে। এ বছর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেই মত জলবায়ু গবেষকদের।

উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলের তাপমাত্রা ক্রমাগত বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ভারতের মতো দেশে তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু এইবছর সব রেকর্ড ভাঙতে চলেছে। আগামী তিনমাস দক্ষিণ ভারত, মধ্য ভারতের কিছু অংশ, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে গরম বাড়তে চলেছে। রাজস্থানে তাপপ্রবাহ চলবে,গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে রাতের তাপমাত্রা বাড়বে। মূলত গ্লোবাল ওয়ার্মিং এই সমস্যার জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...