Saturday, May 16, 2026

৮ কোটির যৌ*তুক দিয়ে বোনের বিয়েতে ভাইরাল ভাইয়েরা !

Date:

Share post:

বোনের বিয়েতে (Sister’s Wedding) জমজমাট অনুষ্ঠানের আয়োজন করার স্বপ্ন সব দাদা ভাইদের থাকে। ছোট বোনকে সুখী দেখতে প্রত্যেকেই চান। এতে অন্যায়ের কিছু নেই। কিন্তু সম্প্রতি রাজস্থানের (Rajasthan) ভাইয়েরা যে কাণ্ড ঘটালেন তাতে অবাক নেট দুনিয়া। পণপ্রথা (Dowry) যেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে ৮ কোটি টাকার যৌতুক (Dowry) দিয়ে একাধিক প্রশ্নের জন্ম দিলেন রাজস্থানের (Rajasthan) চার ভাই।

ভারতীয় আইন (Indian Law) অনুসারে পণ নিতে গিয়ে ধরা পড়লে ৭ বছরের জন্য জেলের সাজা হয়। কিন্তু আইন আইনের মতো থাকলেও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতো করে এই পণপ্রথাকে দিব্যি বজায় রেখেছেন ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা। রাজস্থানের নাগৌর জেলার ডিংসারা গ্রামের (Dingsara village of Nagaur district) ঘটনায় সেই ছবিই আবার ধরা দিয়েছে।চার ভাই অর্জুন রাম মেহরিয়া, ভগীরথ মেহরিয়া, উমেদ জি মেহরিয়া এবং প্রহ্লাদ মেহরিয়া তাদের বোনের বিয়েতে এলাহি কাণ্ডের আয়োজন করেন। আদরের বোন ভানওয়ারী দেবীর যাতে কোন রকমের অসুবিধা না হয় সেই কারণে তাঁর বিয়ের জন্য কোটি কোটি টাকার পণ দিলেন ভগ্নিপতিকে। যৌতুকের তালিকা কী কী আছে তা জানলে চোখ কপালে উঠবে আপনার। সেই তালিকাটাই আমরা তুলে ধরলাম।

১) নগদ ২ কোটি ২১ লক্ষ টাকা

২) এক কেজি সোনা যার আনুমানিক মূল্য ৭১ লক্ষ টাকা

৩) ১৪ কেজি রুপো যার দাম প্রায় ১০ লক্ষ টাকা

৪) চার কোটি টাকার ১০০ বিঘা জমি

৫) আনুমানিক সাত লক্ষ টাকার একটি ট্রাক্টর

৬) একটি দুই চাকার স্কুটার এবং চার চাকা গাড়ি

রাজকীয় এই বিয়ে দেখতে চারপাশের গ্রামের মানুষ জড়ো হয়েছিলেন বিবাহ বাসরে। জানা যায় প্রায় ১০০টিরও বেশি বলদ গাড়ি ও উটের পিঠে করে সেই সব যৌতুক ডিংসারা গ্রাম থেকে রায়ধনু গ্রামে পাঠানো হয়। এই বিয়েতে শুধু যে পাত্র-পাত্রীকে উপহার দেওয়া হয়েছে তেমনটাই নয়, গ্রামবাসীদেরও নিরাশ করেননি নববধূর ভাইয়েরা। ৮০০টি রুপোর কয়েন গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ।

 

Related articles

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...