Saturday, June 6, 2026

প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ তিন মাস বাড়ল

Date:

Share post:

প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বাড়ল।এক নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছিল, ৩০ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। মঙ্গলবার সেই মেয়াদ বাড়িয়ে কেন্দ্র জানিয়েছে, এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে।প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দফতরের তরফে।এই দুই পরিচয়পত্র সংযুক্ত করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দফতর

এ ছাড়া, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল মানুষের কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ। তাই কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছে, নির্দেশ দিয়ে ডাকঘর ও উপ-ডাকঘরের মাধ্যমে নিখরচায় প্যান-আধার সংযোগের ব্যবস্থা করুক কেন্দ্র এবং এই কাজের জন্য মাস ছয়েক সময় বাড়ালে অনেকেরই ভোগান্তি কমবে।

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...