Saturday, May 23, 2026

একদিনের বিশ্বকাপের ফাইনাল হতে পারে এই স্টেডিয়ামে, ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে এল বড় আপডেট : রিপোর্ট 

Date:

Share post:

চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তার প্রস্তুতি ব‍্যস্ত। এরই মধ‍্যে ম‍্যাচের ভেন্যু নিয়ে প্রকাশ‍্যে এল কিছু তথ‍্য। সূত্রের খবর, একদিনের বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একটি সেমিফাইনাল হতে পারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই সূত্রের খবর। যদিও আরেকটি সেমিফাইনালের ম‍্যাচের ভেন্যুর কোন খবর সামনে আসেনি। এছাড়াও জানা যাচ্ছে, বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে। আর বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, মোট ১২টি শহরে ম্যাচগুলি হবে, এমনটাই সূত্রের খবর।

এদিকে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, পাকিস্তান ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে কিনা, তা জানা যায়নি। সূত্রের খবর, যদি পাকিস্তান খেলতে আসে, তাহলে পাকিস্তানের ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে দিল্লি অথবা চেন্নাই। আর যদি পাকিস্তান একদিনের বিশ্বকাপ খেলতে না আসে, পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। ভারত যেহেতু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না, তাই তারাও একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না। নিজেদের আপত্তির কথা আইসিসিকে ইতিমধ্যেই জানিয়েছেন পাক কর্তারা।যদিও বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। এই নিয়ে কিছু মুখ খোলেনি।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...