Saturday, April 18, 2026

বাংলার ধাঁচে ছত্তিশগড়ে বেকারদের মাসে ২,৫০০ টাকা দেবে বাঘেল সরকার

Date:

Share post:

বাংলায় বেকার যুবকদের কথা মাথায় রেখে ১০ বছর আগে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলা থেকে অনুপ্রাণিত হয়ে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা দিতে প্রকল্প চালু করল ছত্তিশগড়(Chattishgar) সরকার। ১ এপ্রিল থেকে ছত্তিশগড়ের বেকার যুবকদের ২,৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করল ভুপেশ বাঘেল(Bhupesh Baghel) সরকার।

ছত্তিশগড় সরকারের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ছত্তিশগড়ে কার্যকর হচ্ছে এই প্রকল্প। প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি বেকারদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। বেকারদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও দেওয়া হবে এবং তাদের কর্মসংস্থানে সহায়তা করা হবে। বেকারত্ব ভাতা প্রকল্পের সুবিধা গ্রহণকারী আবেদনকারীর পুরো পরিবারের আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। পরিবার মানে স্বামী-স্ত্রী, ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তান এবং নির্ভরশীল বাবা-মা। শুধুমাত্র ছত্তিশগড়ের বাসিন্দারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সুবিধা শুধুমাত্র সেই সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে যাদের নিজস্ব আয়ের কোনো উৎস নেই এবং সমস্ত উৎস থেকে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি নয়।

উল্লেখ্য, চলতি বছরে ছত্তিশগড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন তাঁর আগেই রাজ্যের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে বড়সড় এই উদ্যোগ নিল সেখানকার কংগ্রেস সরকার। তবে ভোটমুখী ছত্তিশগড়ে সদ্য এই প্রকল্প চালু হলেও ২০১৩ সালে প্রথম এই প্রকল্প বাংলায় চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ বছর আগে চালু হওয়া এই প্রকল্পের নাম ‘যুবশ্রী প্রকল্প’। যার মাধ্যমে মাসে ১,৫০০ টাকা করে মাসিক ভাতা পান রাজ্যের যুবকরা।

Related articles

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...