Monday, March 2, 2026

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু গুজরাত টাইটান্সের, ৫ উইকেটে হারাল ধোনির চেন্নাইকে

Date:

Share post:

আইপিএল ২০২৩, জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু গুজরাত টাইটান্সের। এদিন প্রথম ম‍্যাচে হার্দিক পান্ডিয়ারা ৫ উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। কাজে এল না রুতুরাজ গায়কোয়াডের ৯২ রান। গুজরাতের হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৬৩ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ গায়কোয়াডের। ৯২ রান করেন তিনি। ২৩ রান করেন মইন আলি। বেন স্টোকস করেন ৭ রান। ১৪ রানে অপরাজিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি, রশিদ খান, জোসেপ। একটি করে উইকেট নেন লিটিল।

জবাবে ব‍্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ৬৩ রান করেন তিনি। ২৫ রান করেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৮ রান। ২৭ রান করেন বিজয় শঙ্কর। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন রাজবর্ধন। একটি করে উইকেট নেন রবীচন্দ্রন জাদেজা এবং তুষার দেশপান্ডে।

এদিকে আইপিএলে দেখা গেল এই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম। এইবার থেকেই শুরু হয়েছে এই নিয়ম। ইমপ‍্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে চেন্নাই সুপার কিংস অম্বাতি রায়ডুর বদলে তুষার দেশপান্ডে এবং গুজরাত টাইটান্স কেন উইলিয়ামসনের বদলে সাই সুদর্শনকে নামান।

আরও পড়ুন:আইপিএল-এ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির শামির

 

 

spot_img

Related articles

“গত ছয় মাস ধরে দলে জায়গা পাননি…” সঞ্জুর ইনিংস দেখে বিরাট সার্টিফিকেট সৌরভের

সঞ্জু স্যামসনকে বিরাট সার্টিফিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। রবিবার মায়াবী ইডেনে সঞ্জুর(Sanju Samson)রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন সৌরভ। সোমবার সিআইআই...

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম...

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই...

পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বিশ্বের বিভিন্ন দেশে...