Monday, May 4, 2026

সংসদের ভিতরে-বাইরে সরব তৃণমূল, ৩দিনের সফরে দিল্লি উড়ে গেলেন অভিষেক

Date:

Share post:

শহিদ মিনারের সমাবেশ থেকেই মোদি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনা আর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে দিল্লি অচল করার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার বিকেলে তিনদিনের সফরে দিল্লি (Delhi) উড়ে গেলেন তিনি।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ-সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন অভিষেক। তিনি বলেন, রাহুলের মন্তব্যকে তিনি সমর্থন করেন না। কিন্তু কোনও সম্প্রদায়কে অপমান করার অভিযোগে যদি রাহুল গান্ধীর সাজা ও সাংসদপদ খারিজ হতে পারে, তাহলে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘দিদি ও দিদি’ বলার জন্য তাঁর পদ খারিজ হবে না কেন? বীরবাহা হাঁসদাকে শুভেন্দু অধিকারী ‘জুতার তলায় রাখি’ বলার জন্য সাজা হবে না কেন? প্রশ্ন তুলে সরব হন তৃণমূল সাংসদ। এই নিয়ে দিল্লিতে গিয়েও আন্দোলনের ডাক দেন তিনি।

এদিকে, রাহুলের সাংসদ পদ খারিজ থেকে শুরু করে আদানি-কাণ্ড নিয়ে সংসদের ভিতরে-বাইরে ধর্না-বিক্ষোভ করছেন তৃণমূল সাংসদরা। এই পরিস্থিতিতে অভিষেকের রাজধানী যাত্রা অত্যন্ত তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় তাঁর কলকাতায় ফেরার কথা। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে অভিষেকের ঠাসা কর্মসূচি রয়েছে।

 

 

Related articles

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
91 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে