Friday, May 15, 2026

রিষড়ায় বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশা*ন্তি, পুলিশেই আস্থা দিলীপ ঘোষের

Date:

Share post:

হাওড়ার পর এবার হুগলি। ফের বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। রবিবার, রিষড়ায় বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। অভিযোগ, তারপরেই আচমকা এলাকায় অশান্তি বাধে। দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ও পুলিশ তাঁকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি মিছিলে ছিলাম। হঠাৎ গন্ডগোল শুরু হয়ে গেল। বোমের আওয়াজ আসছে। কে কোথা থেকে বোমা মারছে কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের উপর আস্থা রাখছি।“ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান স্বয়ং পুলিশ কমিশনার। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের (Sudipto Ray) অভিযোগ, বিজেপি পরিকল্পনা করেই হাওড়ার মতো ঘটনা রিষড়ায় ঘটানোর চেষ্টা চালিয়েছিল। বিজেপি সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এদিনের মিছিলে বহিরাগত লোক নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। তবে পুলিশ খুব সক্রিয় ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। পুলিশ কমিশনার নিজে বিষয়টির উপর নজর রাখছেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, শান্ত বাংলা অশান্ত করতে চাইছে বিজেপি। তারা সব জায়গাতেই হিংসা বাধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে।

আরও পড়ুন- শক্তিগড় কাণ্ডে ‘পলাতক’ আব্দুল লতিফের যোগ! স*ন্দেহ বাড়ছে পুলিশের

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...