Sunday, May 31, 2026

শিশু-নাবালকদের আইনি কঠোরতা থেকে মুক্ত রাখার ভাবনা রাজ্যের, সাহায্যে ইউনিসেফ

Date:

Share post:

ছোট খাটো অপরাধে অভিযুক্ত শিশু ও নাবালকদের জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়ার হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং ইউনিসেফের রাজ্য শাখার যৌথ উদ্যোগে এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রবিবার এবিষয়ে একটি আলোচনা সভায় রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) বলেন, ছোটখাটো অপরাধ করেও বিচারের নামে শিশুকে যন্ত্রনাদায়ক আইনি প্রক্রিয়ার মধ্যে ঠেলে দেওয়া অনুচিত ।অপরাধে জড়িয়ে পড়া শিশুর বিরুদ্ধে এফআইআর করা উচিৎ নয়। আগের মতো বিশেষ শিশু সুরক্ষা সংস্থায় তাদের পাঠানোরও দরকার নেই। পরিবারের কাছেই শিশুটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কল্যাণমূলক প্রকল্পে যুক্ত করে শিশুকে শারীরিক ও মানসিক দিক থেকে সবল রাখার যাবতীয় চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।

তিনি আরও বলেন, এ জন্য পুলিশ, প্রশাসন ও শিশু স্বর্থে কাজে করা বিভিন্ন সংস্থার সচেতনতা বৃদ্ধি জরুরি।প্রসঙ্গত, ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী লঘু অপরাধে অভিযুক্ত শিশুকে দীর্ঘ আইনি বিচারের প্রক্রিয়ার বাইরে মুক্ত জীবনযাপনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে।ইউনিসেফ ও রাজ্য সরকার এই ব্যাপারে, জলপাইগুড়ি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পাইলট প্রজেক্ট শুরু করবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান মহম্মদ মহিউদ্দিনের কথায়, শিশুদের পুলিশি বিচার প্রক্রিয়া থেকে মুক্ত করার পাশাপাশি প্রয়োজন বিভিন্ন পরিষেবা, নজরদারি এবং পারিবারিক ও সামাজিক সমর্থন।

বিশেষজ্ঞরা মনে করেন, অপরাধে জড়িয়ে যাওয়া শিশুদের হোমে আটকে রেখে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ঠেলে না দিয়ে তাদের পারিবারিক ও সামাজিক পরিবেশের মধ্যে রেখেই শোধরানোর সুযোগ দিতে হবে। এদিনেরঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়।

আরও পড়ুন- কলকাতার অনুরোধ, আইপিএল নেই শাকিব আল হাসান : রিপোর্ট

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...