Thursday, May 7, 2026

আসানসোলে বিশ্ব নাট্য দিবস

Date:

Share post:

সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিল্পশহর আসানসোলেও উদযাপিত হলো বিশ্ব নাট্য দিবস । ২৭ মার্চ সন্ধ্যায় মশাল জ্বালিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চলতে শুরু করলো আসানসোল রবীন্দ্র ভবনের বিপরীতে হাটতলা থেকে আসানসোল কোর্টের অভিমুখে । এই অভিনব শোভাযাত্রায় শুধু নাট্যপ্রেমীরাই নন , শহরের সাধারণ মানুষজনের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে নাটকের জন্য পদযাত্রার উদ্বোধন করেন শহরের বর্ষীয়ান নাট্যকর্মী আভাস ভট্টাচার্য ।

এবছরের বিশ্ব নাট্য দিবসের মূল বার্তাটি যাঁর অভিভাষণের মাধ্যমে সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে তিনি হলেন স্বনামধন্য সমিহা আইয়ুব , মিশরের মঞ্চ , টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী । পদযাত্রার সূচনায় সেই বার্তাটি পাঠ করেন অধ্যাপিকা সুচেতনা সোম ।

নাটকের গানে ছিলেন দেবযানী দত্ত , পুষ্কর চৌধুরী ও উৎপল সিনহা । বিভিন্ন নাটকের অংশবিশেষ অভিনয়ে ছিলেন গণনাট্য আসানসোল , সতীর্থ , চর্যাপদ , কথাভাষ্য ও অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টের কলাকুশলীবৃন্দ । নাটক দেখতে পথচারী সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো । আসানসোল প্রত্যয়ীর নিপুণ ব্যবস্থাপনায় সর্বাংশে সার্থক হয়ে ওঠে বিশ্ব নাট্য দিবসের এই স্মরণীয় সন্ধ্যাটি ।

আরও পড়ুন- বারাসাত ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...