Thursday, June 18, 2026

আইপিএল-এ প্রথম জয় চেন্নাইয়ের, ১২ রানে হারাল লখনৌকে

Date:

Share post:

আইপিএল-এ প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস।এদিন ১২ রানে লখনৌ সুপার জায়ান্টসকে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা মইন আলি। এদিন চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করলেন মাহি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনৌর অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে ৫৭ রান রুতুরাজের। ৪৭ রান করেন কনওয়ে। ২৭ রানে অপরাজিত রায়ডু। ১২ রান করেন ধোনি। লখনৌ-এর হয়ে তিনটি করে উইকেট নেন মার্ক উড, রবি বিষ্ণোই। একটি উইকেট নেন আভেশ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয়ে যায় লখনৌর ইনিংস। লখনৌ-এর হয়ে ৫৩ রান করেন মায়েরস। ২১ রান করেন স্টোনিস। অধিনায়ক রাহুল করেন ২০ রান। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন মইন আলি। দুই উইকেট নেন তুষার দেশপান্ডে। এদিন ঘরের মাঠে নামে চেন্নাই।  চিপকে মন খুলে ধোনিকে স্বাগত জানায় সমর্থকেরা।

আরও পড়ুন:কলকাতার অনুরোধ, আইপিএল নেই শাকিব আল হাসান : রিপোর্ট


 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...