Wednesday, May 6, 2026

চলতি আইপিএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন চেন্নাই অধিনায়ক?

Date:

Share post:

সোমবার আইপিএল-এ প্রথম জয় পায় চেন্নাই সুপার কিংস। লখনৌ সুপার জায়ান্টসকে হারায় ১২ রানে। ম‍্যাচ জিতলেও বোলারদের পারফরম্যান্সে খুশি নন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন,আমাদের দলের পেসারদের একটু উন্নতির প্রয়োজন।

চেন্নাই ম‍্যাচের পর ধোনি বলেন,” উইকেট মন্থর হলেও এই পিচে রান করা সহজ ছিল। ঘরের মাঠে আগামী ছ’টি ম্যাচে কেমন পিচ হয়, সেই দিকে নজর থাকবে। আশা করব সেই ম্যাচগুলিতেও রান করতে পারব। আমাদের দলের পেসারদের একটু উন্নতি প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বল করতে হবে তাদের। পাটা পিচ হলেও ব্যাটারদের বাধ্য করতে হবে ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল মারার জন্য। নো বল করা যাবে না। প্রচুর অতিরিক্ত রান দিয়েছি আমরা। এটা কমাতেই হবে।”

তবে মরশুমে প্রথম জয় তাও আবার ঘরের মাঠে, তাতে খুশি ধোনি। তিনি বলেন,”দুর্দান্ত ম্যাচ। প্রচুর রান উঠল। অনেক বছর পর এখানে খেলতে নেমেছিলাম। মাঠভর্তি লোক দেখে ভাল লাগছে।”

আরও পড়ুন:আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি, প্রতিপক্ষ গুজরাত


 

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...