Wednesday, May 6, 2026

অরুণাচলের ১১ জায়গার নাম বদল! ‘ওটা দক্ষিণ তিব্বত’, দাবি চিনের

Date:

Share post:

অরুণাচলের(Arunachal Pradesh) ১১ টি জায়গা দখল করে নাম বদল করলো চিন। শুধু তাই নয়, মানচিত্রে ওই এলাকাগুলিকে দক্ষিণ তিব্বত(South Tibet) বলে দাবি করা হয়েছে চিনের তরফে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চিনের(China) এহেন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত(India)।

সম্প্রতি চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “দক্ষিণ তিব্বতের কিছু ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করা হয়েছে।” চিনের দাবি অনুযায়ী, তার মধ্যে রয়েছে দু’টি বিস্তীর্ণ ভূমি এলাকা, দু’টি আবাসিক এলাকা, দু’টি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ। এমনকী চিন একটি মানচিত্রও প্রকাশ করেছে। যাতে অরুণাচলের কিছু অংশকে চিনের বলে দাবি করা হয়েছে। এলাকাগুলিকে ‘‌জাংনান’‌ অর্থাৎ ‘দক্ষিণ তিব্বত’ বলে চিহ্নিত করেছে চিন। গত রবিবার চিনা, তিব্বতি সহ তিনটি ভাষায় এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় বেজিংয়ের তরফে।

তবে চিনের এহেন পদক্ষেপে এই প্রথমবার নয়, এর আগেও দুইবার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল জিনপিং প্রশাসন। সোমবার চিনের গ্লোবাল টাইমস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ে তৃতীয় বার এমন তালিকা প্রকাশিত হল চিনা অসামরিক মন্ত্রকের তরফে। এর আগে, ২০১৭ সালে অরুণাচলের ছয়টি এলাকার নয়া নামকরণ করে চিন। ২০২১ সালে নয়া নামকরণ হয় ১৫টি এলাকার। তবে গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “এর আগেও চিন এরকম করেছে। আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম বদলে সত্য বদলে যাবে না।”

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...