Monday, April 27, 2026

মুখ ঢেকে উত্তরবঙ্গে মুর্শিদাবাদের ছেলেটা ! ঘণ্টাখানেকে শুরু অরিজিতের কনসার্ট

Date:

Share post:

কলকাতা (Kolkata)কাঁপিয়েছেন, আইপিএল -এর (IPL 2023) উদ্বোধনী মঞ্চ মাতিয়েছেন এবার উত্তরে নিজের সুরেলা মেজাজ ছড়িয়ে দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদ হোক কিংবা মায়ানগরী, সর্বত্রই অরিজিতের অবাধ বিচরণ। বাংলার ছেলেটা বরাবরই মাটির সঙ্গে মিশে থাকতে ভালবাসেন। তাই পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে পারার উন্মাদনাই আলাদা। এবার অরিজিতের শো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchenjunga Stadium in Siliguri)। ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট (Music Concert)।

অনুষ্ঠান করতে সোমবার মধ্যরাতে শিলিগুড়ি পৌঁছন অরিজিৎ। অনেকেই ভেবেছিলেন প্লেনে করেই গন্তব্যে পৌঁছে যাবেন গায়ক। কিন্তু তিনি যে মাটির মানুষ। অবসরে সাইকেল বাইক নিয়ে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়ান। সেই ছেলের পা সবসময় মাটিতেই থাকে। তার প্রমাণ মিলেছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে (New Jalpaiguri Station) রাত আড়াইটে নাগাদ একটি দূরপাল্লার ট্রেন পৌছয়। ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, যাঁর পরনে জলপাই রঙা মাথা ঢাকা হুডি,মুখে মাস্ক। তিনিই কি অরিজিৎ সিং? উত্তর মেলার আগেই মধ্যরাতেও ঝিলিক দিচ্ছে মোবাইলের ফ্ল্যাশ, স্টেশন জুড়ে অনুরাগীদের ভিড়।

কনসার্টের আয়োজক তোচন ঘোষ অবশ্য অরিজিতের ট্রেনসফরের বিষয়টিতে সিলমোহর দিয়ে জানান, অরিজিৎ জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে (Tista Torsa Express) চড়ে গতকাল রাত্রেই শিলিগুড়ি এসেছেন । আজ বিকেলের পর থেকেই অনুষ্ঠান মঞ্চের ধারে কাছে তিল ধারণের জায়গা থাকবে না বলেই অনুমান আয়োজকদের। ১৩ হাজার মানুষের বসার জায়গার মধ্যে এর ১২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে বাকি টিকিট বিক্রি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এবার অরিজিতের সুরের নেশায় মাতবে পাহাড় !

 

Related articles

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...