Wednesday, May 6, 2026

রিষড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের পাওয়ার স্টেশনে ভয়া*বহ আ*গুন

Date:

Share post:

রিষড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Rishra Fire Incident), দিল্লি রোড লাগোয়া বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে (Power Sub Station) আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। কিন্তু আগুনের লেলিহান শিখা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ২ নং জাতীয় সড়কের উপর এই পাওয়ার স্টেশনে আগুন লাগায় বিস্তীর্ণ এলাকা জুড়ে পাওয়ার সাপ্লাই বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

দফায় দফায় অশান্তি, রিষড়া জুড়ে চলছে পুলিশি টহলদারি। সকালে পরিস্থিতি পর্যবেক্ষণে যান রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরমধ্যেই আরেক কাণ্ড। এবার রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে মারাত্মক আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক বাড়ছে। দুপুর ১২ টার কিছু সময় পরে এই আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে আগুন লেগেছে সেই পাওয়ার স্টেশনের উপরে রয়েছে হাই টেনশন তার। সেক্ষেত্রে যেভাবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে তাতে যেকোনও মুহূর্তে বড় বিস্ফোরণের আশঙ্কা করছেন দমকলকর্মীরা। ট্রান্সফরমারের সঙ্গে জ্বালানি মজুদ থাকায় বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে আরও দমকল আনার ব্যবস্থা করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীনা  সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...