Wednesday, May 6, 2026

মল্লারপুরে নাবালকের মৃ*ত্যুতে ১৫ লক্ষ টাকা ক্ষ*তিপূরণের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

বীরভূমের মল্লারপুরে ২০২০ সালে পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যু হয়েছিল।এই ঘটনায় ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই মামলায় পুলিশের ভূমিকারও সমালোচনা করেছে আদালত।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২৯ অক্টোবর। বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, থানার একটি ঘরে তাকে রাখা হয়েঠিল। পর দিন সেখান থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার এই মামলায় নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত।

পরিবারের অভিযোগ ঢিল,লকআপে নিয়ে তাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। তাঁদের দাবি, থানা লকআপে আত্মঘাতী হয় ওই কিশোর। সেই মামলায় এদিন শেষমেশ পুলিশের বিরুদ্ধে এই নির্দেশ দেয় আদালত।
শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। বীরভূম জেলা পুলিশ মল্লারপুর থানার এক সাব ইন্সপেক্টর এবং এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ক্লোজ করেছিল। কিন্তু কেন থানার ওসিকে ছাড় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমেছিল বিরোধীরা। জেলা পুলিশের কাছে ঘটনার রিপোর্টও তলব করেছিল হাই কোর্ট।এরই পাশাপাশি, হাই কোর্টের নির্দেশ, আগামিদিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতেই হবে পুলিশকে।

 

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...