Wednesday, June 17, 2026

জিআই ট্যাগ পেল বেনারসি পান, ল্যাংড়া আমের মুকুটেও নতুন পালক

Date:

Share post:

খাদ্য রসিকের জন্য সুখবর (Good news for Food Lover)! এবার পছন্দের ল্যাংড়া আম হোক কিংবা খাওয়ার শেষে বেনারসি পান (Benarasi Paan), সবাই মুকুটেই নতুন পালক। সোমবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (Geographical Indication), অর্থাৎ জিআই ট্যাগ (GI tag) পেয়ে গেল বেনারসের বিখ্যাত পান। শুধু ভারতেই নয় বিশ্ব জুড়ে এই পানের সুখ্যাতি রয়েছে, তাই জিআই ট্যাগ পাওয়ার আশা তৈরি হয়েছিল অনেক আগেই। তবে পান একা নয় সঙ্গে বেশ কিছু খাবারের জিনিসও এই স্বীকৃতি পেয়েছে। যেখানে উল্লেখযোগ্য বাঙালির প্রিয় ল্যাংড়া আম।

বেনারসি পান, ল্যাংড়া আম, রামনগর ভান্তা মানে বেগুন এবং আদমচিনি চাল- এই চারটি জিনিসকে এবার স্বীকৃতি দিয়ে জিআই ট্যাগ দেওয়ার ঘোষণা করা হল। এর আগেও উত্তরের বেশ কিছু জিনিস যেমন বেনারস ব্রোকেড এবং শাড়ি, মির্জাপুরের হাতে বোনা কার্পেট, বেনারসের ধাতব পাত্র , হাতে বোনা ভাদোহী কার্পেট এবং বেনারসের গোলাপি মিনাকারী এই তকমা পেয়েছে। নতুন চারটি সংযোজন নিয়ে উত্তরপ্রদেশের কাশীর মোট ২২টি জিনিস জিআই ট্যাগ পেল। সুখবর এখানেই শেষ নয়, আগামী মাসের মধ্যেই এই তালিকায় জুড়তে চলেছে বেনারসের ঠান্ডাই, বেনারসের লাল প্যাঁড়াও। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত জিআই বিশেষজ্ঞ ড. রজনীকান্তের কথা থেকে আশাবাদী বেনারসবাসী।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...