Wednesday, June 24, 2026

কলকাতা বন্দরকে বেসরকারিকরণের রাস্তায় হাঁটছে কেন্দ্র

Date:

Share post:

রেল, বিমান পরিষেবা, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মতো এবার নৌবন্দরকেও বেসরকারিকরণের ঠেলে দিল কেন্দ্র (Central)। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা বন্দরকে ধাপে ধাপে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। বন্দর (Port) কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০৩০-র মধ্যে কলকাতা (Kolkata) ও হলদিয়া (Haldia) বন্দরের পণ্য পরিবহনের পুরোটাই তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। সরকার অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের ভূমিকা হবে শুধুমাত্র জমি মালিকের। কলকাতা বন্দরের চেয়ারম্যান পি এল হরনাদ জানিয়েছেন বর্তমানে কলকাতা ও হলদিয়া বন্দরের মাত্র দশ শতাংশ পণ্য পরিবহন বেসরকারি হাতে রয়েছে। ২০৩০ সালে এর ৮০ থেকে ১০০ শতাংশই বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন এ সময় শুধুমাত্র বন্দরের পরিকাঠামো সরকারের হাতে থাকবে। কিন্তু বন্দরের যেটা মূল কাজ সেই পণ্য ওঠানো নামানোর পুরোটাই চলে যাবে বেসরকারি হাতে।

কলকাতা ও হলদিয়া বন্দরে বিভিন্ন প্রকল্প চলছে PPP মডেলে। বন্দরের হাসপাতাল পর্যন্ত বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। হলদিয়া বন্দরে ২ নম্বর বার্থটি টেন্ডারের মাধ্যমে একটি বড় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। বন্দর সংলগ্ন শালুকখালিতে বেসরকারি বিনিয়োগে পেট্রোলিয়াম (Petroleum) সামগ্রীর জন্য বিশেষ জেটি নির্মিত হচ্ছে। কলকাতা বন্দরের খিদিরপুর ডকে মোট ছ’টি বার্থ বেসরকারি বিনিয়োগে ঢেলে সাজানো হয়েছে। আবার জলপথে পর্যটন প্রসারের জন্য কলকাতায় জেটি নির্মাণ ও নদী তীরের সৌন্দর্যায়ন প্রকল্পেও সেই মডেল চাইছে বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া বন্দরের ৫ নম্বর বার্থটির জন্য শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরে প্রায় ১৭০০ কোটি টাকা বিনিয়োগ হবে।বন্দর সূত্রে খবর, এর একটা বড় অংশই বেসরকারি।


 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...