Wednesday, May 6, 2026

রামনবমীর মিছিলে অশান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব শাহের দফতরের

Date:

Share post:

রামনবমীর(Ramnavami) মিছিলে হাওড়ায় অশান্তির ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Central Home Ministry)। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের(Chief Secratary) কাছে অশান্তির বিস্তারিত রিপোর্ট চেয়েছে অমিত শাহের(Amit Shah) দফতর। কেন অশান্তির ঘটনায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি সে বিসয়ে জানতে চাওয়া হয়েছে।

রামনবমীর মিছিল ঘিরে প্রথমে হাওড়ার পর দফায় দফায় অশান্তি ছড়ায় শিবপুর, ডালখোলা, রিষড়ায়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে। হিংসার জন্য তিনি মূলত রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন। সেই চিঠির প্রেক্ষিতেই রিপোর্ট তলব করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। যদিও এই গোটা ঘটনায় বিজেপির দিকেই শুরু থেকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রামনবমীর মিছিল পুলিশের অনুমতি ছাড়াই বেআইনি ভাবে সংশ্লিষ্ট এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং বন্দুক, বুলডোজার, আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে থেকে লোক ভাড়া করে এনে এই মিছিল করে বিজেপি। যার জেরেই অশান্তি ছড়ায়।

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...