Sunday, March 22, 2026

মোদির সফরের আগেই তেলেঙ্গানায় প্রশ্নফাঁ.স! গ্রে.ফতার বিজেপির রাজ্য সভাপতি

Date:

Share post:

দু’দিন পরেই তেলেঙ্গানা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হায়দরাবাদ সহ একাধিক জায়গায় সভা রয়েছে তাঁর। তার ঠিক আগেই তেলেঙ্গানায় স্কুলসার্ভিস কমিশনের প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। বুধবার ভোররাতে ঘুম থেকে তুলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:রামনবমীকে ঘিরে রিষড়ায় অ.শান্তি, আর্থিক ক্ষতির মুখে রেল

এদিন ভোররাতে বিজেপি সাংসদ সঞ্জয় কুমারকে গ্রেফতারের আগে তাঁর বাড়ি বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়।মুহূর্তে দলীয় কর্মী সদস্যদের কাছে সে খবর পৌঁছে যায়। সঞ্জয় কুমারকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি বেধে যায়। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সঞ্জয়কে গ্রেফতার করে তেলেঙ্গানার করিমনগর পুলিশ। অশানেতি এড়াতে তাঁকে ভোররাতেই ইয়াদ্রি ভঙ্গির জেলার বোম্মালা রামারাম থানায় নিয়ে তোলা হয়। বুধবার দুপুরেই তাঁকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, তেলেঙ্গানায় মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। তাতে হিন্দি প্রশ্ন ফাঁস হয়ে যায়। পুলিশ তিন ব্যক্তিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করে। তাদের একজন বিজেপি রাজ্য সভাপতির ‘ঘনিষ্ঠ ‘ বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমারের নাম উঠে এসেছে বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সফর ভেস্তে দিতেই রাজ্য বিজেপির সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

 

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...