Monday, May 18, 2026

প্রকৃত রাষ্ট্রনায়ক, উদার মন: ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবি

Date:

Share post:

দেশ রসাতলে যাক কিন্তু নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রশংসা থেকে পিছু হঠতে নারাজ কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদ(Gulam Navi Azad)। কংগ্রেসে(Congress) থাকাকালীন একদা তীব্র মোদি বিরোধী মুখ এখন মোদি প্রশংসায় পঞ্চমুখ। আর সেটাও এমন একটা সময়ে যখন হিন্ডেনবার্গ নিয়ে অস্বস্তি, বিবিসির তথ্যচিত্র, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারে গোটা দেশে মুখ পুড়েছে মোদির সরকারের। এমন সময়েই নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) দাবি মোদি প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রতিহিংসাপরায়ণ নয় উদার মনের মানুষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ করেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা বাতিল, হিজাব-এর মত ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। এমনকী তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন খোদ মোদিকে। কিন্তু প্রধানমন্ত্রী কখনও তাঁকে পাল্টা আক্রমণ করেননি। আজাদের কথায়, “মোদিকে কৃতিত্ব দেব, একাধিক ইস্যুতে আমি তাঁর বিরুদ্ধে সরব হলেও তিনি উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। অবশ্যই তাঁকে কৃতিত্ব দিতে হবে, তিনি একজন রাষ্ট্রনায়কের মতো আচরণ করেছেন, প্রতিশোধ নেননি।”

উল্লেখ্য, মোদি ও আজাদের সখ্যতা প্রকাশ্যে উঠে এসেছিল সংসদে গুলাম নবি আজাদের শেষ দিনে। সেদিন বিরোধী সাংসদ আজাদের শেষদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন মোদি। ২০২১ সালেও অবশ্য মোদির প্রশংসা করতে দেখা যায় আজাদকে। সেবার তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা প্রশংসনীয়। এদিকে গত বছরের আগস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েন আজাদ। পদত্যাগপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কড়া সমালোচনাও করেছিলেন তিনি। এই ঘটনায় কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য ছিল, ব্যক্তিগত স্বার্থেই মোদির প্রশংসায় মেতেছেন আজাদ।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...