Thursday, May 28, 2026

রাজভবনে রিপোর্ট দিতে হবে উপাচার্যদের, নির্দেশিকা জারি রাজ্যপালের

Date:

Share post:

রাজভবনকে(Raj bhavan) রিপোর্ট দিতে হবে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়কে (University)। এমনটাই নির্দেশিকা জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। তাঁর এই নির্দেশিকাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে রাজভবনের তরফে সমস্ত উপাচার্যদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে উপাচার্যরা রাজভবনের অনুমতি নেবেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজকর্মের রিপোর্ট জমা দেবেন রাজভবনে। প্রতি সপ্তাহে জমা দিতে হবে এই রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে রাজভবনকে সে বিষয়ে জানাতে হবে। এমনকি সরাসরি রাজভবনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। নিয়ম অনুযায়ী এতদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যোগাযোগ করতেন শিক্ষা দফতরের সঙ্গে তাঁদের নিয়োগ থেকে বদলি সবটাই রাজ্যের সুপারিশ মেনে করেন রাজ্যপাল। তবে রাজ্যপালের নির্দেশ মানার অর্থ, উপাচার্যদের কাজকর্মের নিয়ন্ত্রণ সরাসরি চলে যাবে রাজভবনের হাতে। তবে এই বিষয়টিকে শিক্ষা দফতর আদৌ সহজভাবে গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, রাজভবনে প্রবেশের পর থেকে এ পর্যন্ত রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার বার্তাই দিয়ে আসছিলেন সি ভি আনন্দ বোস। এমনকী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে বসিয়ে সমন্বয় সাধন করে চলার বার্তাও দিয়েছিলেন। রাজ্যপালের স্পষ্ট বক্তব্য ছিল, “শিক্ষার ক্ষেত্রে কোনও দ্বন্দ্ব নয়। বাংলা নিজের শিক্ষা, সংস্কৃতির জন্য বিখ্যাত। আমাদের সকলকে সেই জায়গা ধরে রাখতে হবে।” রাজভবনের নয়া বিজ্ঞপ্তিতে কিন্তু সেই সমন্বয় ভুলে দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Related articles

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...