Sunday, May 17, 2026

খেলেননি একটিও প্ৰথম শ্রেণির ম্যাচ, নাইটদের হয়ে অভিষেক হতেই সুয়াসে মজে কলকাতা

Date:

Share post:

এলেন, মাঠে নামলেন, মন জয় করলেন। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন কেকেআরের নতুন তুর্কি সুয়াস শর্মা। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় সুয়াস শর্মার। ভেঙ্কটেশ আইয়রের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামেন। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখান তিনি। নিলেন তিন উইকেট। বরুণ চক্রবর্তী, সুনীল নারীনদের সঙ্গে এই সুয়াস শর্মার বোলিং কুপোকাত হয়ে যায় আরসিবি। আর তারপর থেকেই প্রশ্ন জাগে কে এই সুয়াস শর্মা।

গত ডিসেম্বরেই মিনি নিলামে মাত্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কেকেআর কিনেছিল দিল্লির তরুণ অফস্পিনার সুয়াস শর্মাকে। দিল্লির হয়ে অনুর্ধ্ব-২৫ দলে খেললেও বৃহস্পতিবারের ম্যাচের আগে কোনও প্ৰথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ অথবা টি-২০ ক্রিকেটে কখনও খেলেননি তিনি। বয়স সবে উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াসের।

বৃহস্পতিবার ওরকম পারফরম্যান্সের পর সুয়াসের প্রশংসায় মাতেন নাইট অধিনায়ক নীতীশ রানা। তিনি বলেন,”সুয়াস যে এই পিচে সফল হবে, জানতাম। আরসিবির টপ এবং মিডল অর্ডার ধসিয়ে দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সুয়াস বিস্ময় স্পিনার নয়। তবে ও দলের এক্স ফ্যাক্টর। ওঁর আর্ম স্পিড মারাত্মক হাওয়ায় ওঁর বলের গতি কমে না। এটাই ব্যাটসম্যানদের কাছে বড় ধাঁধা। ওঁর একশনও সহজে পড়ে ফেলা মুশকিল। ওঁকে নিয়ে ব্যাটসম্যান সামান্য দ্বিধায় ভুগলেই সর্বনাশ। ও যত ম্যাচ খেলবে, ততই অভিজ্ঞতা সঞ্চয় করবে। এবং আরও উন্নতি করবে।”

আরও পড়ুন:আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং, ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শার্দুল?

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...