Tuesday, March 3, 2026

১-১ গোলে ড্র ছোটদের ডার্বি

Date:

Share post:

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ফলাফল ১-১। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে বসেছিল ছোটদের ডার্বি। আর সেই ডার্বিতে এগিয়ে থেকেও মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দীপ সাহা। বাগানের হয়ে গোলটি করেন ফারদিন আলি মোল্লা।

ম্যাচ শুরু হওয়ার আগে খাতায়-কলমে এগিয়ে থাকলেও নৈহাটি স্টেডিয়ামে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মোহনবাগান। মোহনবাগানকে এক ইঞ্চিও জমি ছাড়েনি বিনো জর্জের ছেলেরা। ম‍্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের দীপ সাহা। ৪১ মিনিটে স্পট কিক থেকে দারুণ গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচ জমে ওঠে। বারেবারে আক্রমণে উঠতে থাকে দুই দল। গোল খাওয়ার পর সমতা ফেরাতে আরও ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ৮১ মিনিটে গোল পেয়ে যায় মোহনবাগান। সমতা ফেরান ফারদিন আলি মোল্লা। ৮১ মিনিটে সুমিত রাঠির কর্নার ডিফ্লেক্ট হয়ে যায়। সেখান থেকে সুযোগ বুঝে হেডে গোল করেন ফারদিন আলি মোল্লা। ম‍্যাচে এদিন লাল কার্ড দেখেন সুমিত রাঠি। দুই দলের প্রচুর সমর্থক এদিনের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন। ডার্বি দারুণ ভাবে উপভোগ করেন তাঁরা।

আরও পড়ুন:খেলেননি একটিও প্ৰথম শ্রেণির ম্যাচ, নাইটদের হয়ে অভিষেক হতেই সুয়াসে মজে কলকাতা

 

spot_img

Related articles

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...