Saturday, May 30, 2026

সুপার কাপ খেলতে রবিবার কেরল উড়ে যাচ্ছে মোহনবাগান, প্রথম ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু ফেরান্দোর

Date:

Share post:

আইএসএল অতীত, এবার লক্ষ‍্য সুপার কাপ। সোমবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তার আগে আগামী রবিবার সকালে ঘরের মাঠে সকালে অনুশীলন করে দুপুরের বিমানে কোঝিকোড় উড়ে যাবে মোহনবাগান। দলে চোট আঘাতের সমস‍্যা থাকলেও, ব্র‍্যান্ডন হামিল ছাড়া প্রায় সব ফুটবলারই যাচ্ছেন সুপার কাপ খেলতে।

সুপার কাপে প্রথম ম‍্যাচেই গোকুলাম কেরালা এফসি। এই পরিস্থিতিতে গোকুলাম ম্যাচকে নিয়ে পরিকল্পনা শুরু বাগান কোচ জুয়ান ফেরান্দোর। চ্যাম্পিয়ন নয়, আপাতত প্রথম ম্যাচ জেতাটাই লক্ষ্য সবুজ-মেরুণ ব্রিগেডের।

কেরল রওনা হওয়ার আগে এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান্দো বলেন, “গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেক বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমিও তাই মনে করি। ফলে আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামতে হবে। জিতে শুরু করতে চাই। সেটাই আমার কাছে এখন লক্ষ্য। গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধাটা পাবে। তাতে অবশ্য আমি চিন্তিত নই। নিজেদের রণনীতি অনুযায়ী খেলাটা খেলতে হবে।”

এটিকে মোহনবাগানের গ্রুপে গোকুলাম কেরালা ছাড়া আছে, এফসি গোয়া ও জামশেদপুর এফসি।এই নিয়ে ফেরান্দো বলেন, “গ্রুপ লিগে আমাদের গোকুলাম ছাড়া পরের দুটো দলই আইএসএলের। জামশেদপুর এবং এফসি গোয়া সম্পর্কে সবারই ধারণা আছে। ওরা যে কোনও অঘটন ঘটাতে পারে। ফলে আমাদের গ্রুপ যথেষ্ট কঠিন। সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে হবে। কারণ প্রত্যেক গ্রুপ থেকে একটা মাত্র দল সেমিফাইনাল যাবে। আমাদের প্রথম লক্ষ্য গোকুলামকে হারানো। পরের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আইএসএলের দুটো দলকে আমি চিনি। ওরাও আমাদের চেনে। সেজন্যই ম্যাচ ধরে ধরে অঙ্ক করে এগোতে হবে।”

আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর, ছুটি কাটিয়ে সপ্তাহখানেক ধরে অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে। এই নিয়ে বাগান কোচ বলেন,”দলে চোট-আঘাতের সমস্যা আছে। আশিক কুরুনিয়ান, মনবীর সিং-রা এখনও পুরো চোট মুক্ত নয়। তবে সবাই দলের সঙ্গে অনুশীলন করেছে।”

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের? এই নিয়ে ফেরান্দো বলেন, “আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না। ওটা এখন অতীত। এটা নতুন প্রতিযোগিতা। নতুন ফর্ম্যাটে খেলা হবে। তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি পজিটিভ। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট নই। সবাই চাইছে সুপার কাপেও আইএসএলের মতই আত্মবিশ্বাস নিয়ে এগোতে। তবে মনে রাখতে হবে এটা লিগ নয়। পরের পর্বে শোধরানোর সুযোগ নেই।”

আরও পড়ুন:আজ সন্ধ্যায় আইপিএল-এ মহারণ, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস

 

 

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...