Sunday, May 17, 2026

জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় আইনমন্ত্রীর গাড়ি সঙ্গে ট্রাকের ধাক্কা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজুজু।শনিবার তাঁর গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রামবান জেলায়। কেন্দ্রীয় মন্ত্রী জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:রিষড়াকাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের, নতুন সার্কেল তৈরি করল চন্দননগর কমিশনারেট

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ আহত হননি। সম্পূর্ণ সুরক্ষিত আছেন মন্ত্রীও। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে অন্য গাড়িতে গন্তব্যের দিকে রওনা করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রামবান জেলায় একটি ট্রাককে ধাক্কা মারে কিরেনের গাড়ি।

বিবৃতিতে রামবান পুলিশ জানিয়েছে, ‘‘আজ (শনিবার), জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। সেই সময় তাঁ গাড়ি একটি ছোট দুর্ঘটনায় পড়ে। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে অন্য একটি গাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, শনিবারই জম্মু-কাশ্মীর সফরে যান কিরেন। সেখানে জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...