Saturday, March 14, 2026

৩০ লক্ষ টাকা আর্থিক ‘প্রতারণা’, গ্রেফ*তার কলকাতা পুলিশের এসিপি

Date:

Share post:

পুলিশের হাতেই এবার হাতকড়া। নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল খোদ পুলিশেরও। চাকরির পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এক এসিপি। অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলতেন। অভিযুক্ত ওই অফিসারকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট। গুরুতর অভিযোগে ধৃত কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য।

এসিপিকে ম্যারাথন জেরার পর বারাকপুর কমিশনারেট তাঁকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়নের সোমনাথ ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্য বরনগরের এক পরিবারের ভাই বোনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। তাদের মধ্যে একজনকে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং অন্যজনকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সময় পেরিয়ে গেলেও কোনও প্রতিশ্রুতি তিনি রাখেননি। এরপরই ভাই-বোন পুলিশের দ্বারস্থ হন। সরাসরি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতারি এড়াতে তিনি আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...