Thursday, May 14, 2026

একইদিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা অধ্যক্ষদের

Date:

Share post:

মাঝে কিছু সময়ের ব্যবধান। একই দিনে পরপর দু’বার নজিরবিহীনভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করলেন রাজ্যপাল (Governor) তথা আচার্য সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সোমবার সকালেই ১১ টা নাগাদ প্রথমবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। আর প্রথমবার পরিদর্শনের পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এদিন দুপুর ৩টে নাগাদ ফের তিনি ক্যাম্পাসে আসেন। ঘন্টাখানেক কাটিয়ে তারপর রাজভবনে (Rahbhawan) ফিরে যান রাজ্যপাল।

উল্লেখ্য, সোমবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এদিন রাজভবনে ঢোকার আগে আচমকাই সিদ্ধান্ত বদল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট (College Street) ক্যাম্পাসে পৌঁছে যান রাজ্যপাল। আজ সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। রাজভবনে ঢোকার মুখে সিদ্ধান্ত বদলে তিনি আচমকা চলে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপালের এই পরিদর্শন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আগাম কোনও খবর ছিল না। তবে এদিন কোনও আগাম খবর না দিয়ে রাজ্যপাল যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন, এমন খবর পুলিশের কাছেও ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে যান। কিন্তু চলে গেলেও এদিন দুপুরে ফের একবার বিশ্ববিদ্যালয়ে আসেন আচার্য। আর সেই মতোই তোড়জোড় শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত কাঠামো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক ছিল উপাচার্যের। পদাধিকারবলে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। আর দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে এসে তিনি উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের বৈঠকে অংশগ্রহণ করে অধ্যক্ষদের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনাও করেছেন রাজ্যপাল। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা নিতে পরামর্শ দিয়েছেন বলে খবর। এর পাশাপাশি রাজ্য সরকার যাতে এই বছর থেকেই জাতীয় শিক্ষানীতি চালু করে, তার জন্য আলোচনা করার কথাও বলা হয়েছে। তবে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় একটি ছাত্র সংগঠনের সদস্যরা রাজ্যপালের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন বিশ্ববিদ্যালয়ের কাজে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদে সরব হন তাঁরা পাশাপাশি জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিও তোলা হয়। রাজ্যপালের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও দেন তাঁরা।

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...