Tuesday, June 23, 2026

দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর উপাচার্যের, রিপোর্ট তলব পিএমওর

Date:

Share post:

দুর্গাপুজো  নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার সেই মন্তব্য নিয়ে জলঘোলা কম হয়নি। এবার সেই আপত্তিকর মন্তব্যের জন্য রিপোর্ট তলব করল পিএমও।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। ওইদিন বিশ্বভারতীর উপাসনা গৃহে বসন্তউৎসব নিয়ে আলোচনায় বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানেই ওঠে দুর্গাপুজো প্রসঙ্গ।তিনি বলেন, “আপনারা জানেন আজ দুর্গাপুজো বিশ্বের অন্যতম পুজো হিসেবে স্বীকৃত। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায়, দুর্গাপুজো শুরু হয়েছিল ব্রিটিশদের পদলেহন করতে। তৎকালীন রাজাদের মধ্যে প্রতিযোগিতা হত, কে ইংরেজদের দুর্গাপুজোর মঞ্চে আনতে পারবে।

  • তার এই মন্তব্যের পরেই ১০ মার্চ শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোকে রিপোর্ট তলব করেছে পিএমও।
  • এর আগেও বিশ্বভারতীর উপাচার্য বহুবার নানারকম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে আবাসিকরাও। একাধিক ঘটনার সঙ্গে জড়িয়েছে  রাজনীতিও। এবার দুর্গাপুজো নিয়ে উপাচার্যের মন্তব্যে বিতর্ক পিএমও পর্যন্ত গড়িয়েছে।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...