Saturday, May 16, 2026

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র! আগামী দিনে কী পদক্ষেপ কুড়মিদের

Date:

Share post:

মুখ্যসচিবের সঙ্গে কুড়মি সমাজের বৈঠকেও মিলল না কোনও সমাধানসূত্র। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা রাজেশ‌ মাহাতো বলেন বৈঠকের ফলাফল হতাশা জনক। কুড়মিদের তফসিলি জনজাতি তালিকাভুক্ত করার ব্যাপারে কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রক রাজ্যের কাছে যে ব্যাখ্যা তলব করেছে তা রাজ্য সরকার এখনো দেয় নি। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।

কুড়মি সমাজের আরেকটি অংশ আবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের ব্যানারে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কুড়মি সমাজের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে গত কয়েকদিন রেল অবরোধ বা রাস্তা অবরোধ হচ্ছিল। মূলত দক্ষিণ -পূর্ব রেলের খড়গপুর -আদ্রা, খড়্গপুর – টাটা শাখার রেল পরিষেবা ব্যহত হয়। তাঁদের অভিযোগ, প্রশাসনের চাপ ও সাধারণ মনুষের অসুবিধার কথা মাথায় রেখে তাঁরা এই অবরোধ তুলে নেন। মূলত তাঁদের এসটি কোটার অন্তর্ভুক্ত করতে হবে – এই তাঁদের দাবি। আগে তাঁরা প্রিমিটিভ ট্রাইভের অন্তর্গত ছিলেন। এরকম ১৩টি আদিবাসী সম্প্রদায় ছিল। ১২টিকে এসটি কোটার অর্ন্তভুক্ত করা হয়। খালি কুড়মি সমাজকে ওবিসি করা হয়। তাঁরা এই ওবিসি কোটা চান না। এসটি কোটার আওতায় আনতে হবে এই দাবি।

আরও পড়ুন- ‘রাজ্যে অ.শান্তি ছড়িয়ে উন্নয়ন আটকে দেওয়ার চেষ্টা’! বিজেপিকে কড়া আ.ক্রমণ শশী পাঁজার

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...