Thursday, May 14, 2026

এগিয়েছে গ্রীষ্মাবকাশ, সিলেবাস শেষ করতে স্কুলে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যজুড়ে তীব্র দহন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২৪ মে-র বদলে এবার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ২ মে থেকে। কিন্তু এতে পঠন-পাঠনে সমস্যা হতে পারে। ফলে স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস (Extra Class) নেওয়ার জন্য সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছ শিক্ষা দফতর।

চৈত্রের শেষবেলায় উঁচিয়ে ব্যাটিং গ্রীষ্মের। রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল (School) পড়ুয়াদের। তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ সপ্তাহ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে।

বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার আবদেন জানানো হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। তবে, এক্ষেত্রে লেখাপড়ায় ক্ষতি হতে পারে। সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই কারণেই স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস করে বাকি থাকা পড়া শেষ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চিঠি পৌঁছে যাচ্ছে স্কুলে।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...