Thursday, May 14, 2026

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ফের পাকিস্তানি ড্রোন গু*লি করে নামালো ভারতীয় সেনা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ওই ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।ড্রোনের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর থেকে উপত্যকার জঙ্গিদের অস্ত্র এবং অর্থ পাঠানো হচ্ছিল বলে সেনার অভিযোগ।

ভেঙে পড়া ড্রোনটি থেকে একে-৪৭ সিরিজের স্বয়ংক্রিয় রাইফেলের ম্যাগজ়িন, নগদ টাকা এবং একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।সেনা জানিয়েছে, বেরি পাটন এবং সিওটের মধ্যবর্তী অঞ্চলে ভারতীয় আকাশসীমায় সন্দেহজনক ড্রোনটি উড়তে দেখে গুলি চালান টহলদার জওয়ানেরা। বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানের সময় অস্ত্র এবং টাকা উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত কয়েক বছরে বার বার কাশ্মীর এবং পঞ্জাব সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে মাদক এবং অস্ত্র ভারতে চোরাচালানের চেষ্টা করেছে পাকিস্তান। সেই চেষ্টা একাধিক বার ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা এবং বিএসএফ।এই নিয়ে সম্প্রতি নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি। বৈঠকে সীমান্তের বিভিন্ন এলাকা এবং শহরে নজরদারি চালানোর জন্য নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্ক করেন ডিজিপি। সেই সঙ্গে, অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিও দেখতে বলা হয়।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...