Thursday, May 14, 2026

তাপপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই! কী জানাল আবহাওয়া অফিস

Date:

Share post:

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে তাপপ্রবাহ (Heatwave)। শনিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই অস্বস্তি কাটবে না। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে খবর, তবে এখনই বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই বলে খবর।

তবে দক্ষিণবঙ্গে নতুন করে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা না বাড়লেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী চার-পাঁচ দিন। পাশাপাশি আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই বলে খবর। তবে রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে কলকাতা ও তার আশপাশের জেলাগুলির বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। এদিকে বুধবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য দুই-তিনটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সেখানেও বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। অন্যদিকে, আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু এর মতো পরিস্থিতি হতে পারে।

কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা গড়ালে বাড়বে তাপপ্রবাহ। শনিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৫ থেকে ৮৪ শতাংশ।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...