Tuesday, February 3, 2026

বৈশাখী সূচনায় বাড়ল উ.দ্বেগ, কো.ভিড অ্যাকটিভ কেস ছাড়াল ৫০ হাজারের গণ্ডি!

Date:

Share post:

সকলের সুস্থতা আর মঙ্গল কামনায় পয়লা বৈশাখ (Bengali New Year) সকাল থেকেই ভিড় বাড়ছে বিভিন্ন মন্দিরে। চৈত্র শেষের আমেজে বাঙালি (People of Bengal) চুটিয়ে কেনাকাটা করতে ভিড় জমিয়েছিল বাজার দোকান সর্বত্র। এবার এই সব কিছু থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কো.ভিড বিশেষজ্ঞরা(Covid Alert)। ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Central Health Ministry)তথ্য এবং পরিসংখ্যান। কোভিড অ্যাকটিভ কেস ছাড়াল ৫০ হাজারের গণ্ডি। গতকাল অর্থাৎ শুক্রবারের পর আজ শনিবারেও দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Active Case) দশ হাজারের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন কোভিড গ্রাফ বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী। ১-লা বৈশাখ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন। সারা দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৪ কোটি ৪৩ লক্ষ ২২ হাজার ২১১। বর্তমানে সক্রিয় অ্যাকটিভ কেস ৫৩ হাজার ৭২০। গতকাল থেকে আজ পর্যন্ত একদিনে মৃত্যুর সংখ্যা ২৭। তীব্র গরমে হচ্ছে চওড়া হচ্ছে কোভিডের চোখ রাঙানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন করে এই সংক্রমণের বাড়বাড়ন্ত হওয়ার নেপথ্যে রয়েছে XBB.1.16 ভ্যারিয়েন্ট। শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই বাড়ছে কোভিড গ্রাফ। গুরুতর অসুস্থতা না হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

 

spot_img

Related articles

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...