Wednesday, June 24, 2026

আজ পয়লা বৈশাখ, রীতি মেনে কলকাতা ময়দানে জমজমাট বারপুজো

Date:

Share post:

আজ নববর্ষ। বাঙালির নতুন বছর। আজকের দিনে রীতি মেনে বারপুজোর ম‍াধ‍্যমে ফুটবলের আগামী মুরশুমের সূচনা করে কলকাতার ছোট থেকে বড় ক্লাব। এবারেও তার অন্যথা হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও ময়দানের বাকি ক্লাবগুলোতেও আয়োজন করা হয়েছিল বারপুজোর। রীতি মেনে হল এদিন ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো।

বারপুজোর দিন সকালে মোহনবাগানে নব নির্মিত চুনী গোস্বামী গেটের উদ্বোধন করেন সুনীল গাভাস্কর। গেট উদ্বোধন হওয়ার পরই শুরু হয় মোহনবাগানের বারপুজো। প্রতিবারের মতন এবারও বাগান তাঁবুতে বারপুজো জমজমাট। এদিন বাগানের বারপুজোতে উপস্থিত ছিলেন যুবদলের ফুটবলার।

ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেন, “বরাবরই মোহনবাগানে বারপুজো জমজমাট করে হয়ে থাকে। এবার গেট উদ্বোধন হওয়ায় আরও বেশি করে যেন চাঁদের হাট। বারপুজোর মাধ্যমে নতুন মরশুমের প্রস্তুতি শুরু। লক্ষ্য আগামী মরশুমে ভালো পারফর্ম করা।”

রীতি মেনে বারপুজো হল ইস্টবেঙ্গলেও। এদিন লাল হলুদ তাঁবুতে বারপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।  ছিলেন প্রাক্তন খেলোয়াড়রাও। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল এফসি’র ফাউডেশন লীগের কোচ ও ফুটবলাররা। বারপুজোতে ক্লাবে এসেছিলেন ইমামি কর্তারাও। বেশ কিছুক্ষণ ক্লাবে সময় কাটান তাঁরা।

চলতি মরশুমে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। সেকারণে আগামী মরশুমে বদল হচ্ছে কোচ থেকে একাধিক ফুটবলার। আগামী মরশুমে কোচ হিসাবে শোনা যাচ্ছে সার্জিও লোবেরার নাম। তবে এরই মাঝে শোনা যায় ওড়িশা এফসিতে প্রায় পাঁকা লোবেরা। এই নিয়ে এদিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন,”মৌখিক কথাবার্তা এগিয়েছে। লোবেরার ক্লাবের অনুমতি এখনও হয়নি। সেই অনুমতির অপেক্ষায় আমরা আছি। সেই অনুমতি পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আর যদি তার ক্লাব থেকে অনুমতি না পাওয়া যায় তা হলে অন‍্যটা ভাবব। তবে আমরা লোবেরার অপেক্ষায় রয়েছি। কোচের সম্মতি পাওয়াটা সবচেয়ে বেশি দরকার।”

আরও পড়ুন:পয়লা বৈশাখে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন গাভাস্করের, ক্লাবে এসে আপ্লুত ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...